নোয়াখালীর ছয়টি আসনে ৭১ জন প্রার্থী গত বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বেশির ভাগ প্রার্থীই আওয়ামী লীগ ও বিএনপির। একাধিক আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের তালিকায় রয়েছেন ছোট রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও।
ছয়টি আসনে প্রার্থী যাঁরা
নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকল্পধারার ওমর ফারুক, বিএনপির এ এম এম মাহবুব উদ্দিন খোকন, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম, ইসলামী ফ্রন্টের মো. শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. জিয়াউল হক, জাতীয় পার্টির আবু নাছের ওয়ায়েদ ফারুক, ইসলামী আন্দোলনের এ কে এম এরফান খান, জেএসডির (তারা) হাসান মোর্তূজা আলী তাহের, জেএসডি (মশাল) মো. হারুন-অর-রশিদ, স্বতন্ত্র বোরহান উদ্দিন ও মোজাহেদ হোসেন।
নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম ও আতাউর রহমান ভূঁইয়া, বিএনপির জয়নুল আবদিন ফারুক, কাজী মফিজুর রহমান, জাতীয় পার্টির হাসান মঞ্জুর, এনপিপির মো. নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের হাছিবুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ মমিন উল্যাহ, পিডিপির আবদুল্লাহ আল-মামুন ও ইসলামী আন্দোলনের খলিলুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-৩ আসনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরন ও আক্তার হোসেন, বিএনপির বরকত উল্যাহ বুলু, কাজী মাজহারুল ইসলাম ও শামীমা বরকত, ইসলামী আন্দোলনের মো. নুর উদ্দিন, সিপিবির মজিবুল হক মজিব, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ওমর ফারুক মিয়া, জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন, জাতীয় পার্টির ফজলে এলাহি সোহাগ, জেএসডি (তারা) মো. আবদুল জলিল চৌধুরী, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির মানিক লাল দাস, জাসদের জয়নাল আবদিন, স্বতন্ত্র আফতাব উদ্দিন, আবু বকর ছিদ্দিক ও এইচ আর এম সাইফুল ইসলাম।
নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিএনপির মো. শাহজাহান ও মোসাম্মৎ শাহিনুর বেগম, জাতীয় পার্টির মোবারক হোসেন, ইসলামী আন্দোলনের আবদুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিশের আবদুল আলী, বিএনএফের সামসুন্নাহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদ মিয়া, বাসদের মহিন উদ্দিন ও স্বতন্ত্র জান্নাতুল ফেরদৌস মনোনয়নপত্র দাখিল করেছেন।
নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, বিএনপির মওদুদ আহমদ ও হাসনা জসিম উদ্দীন মওদুদ, ইসলামী আন্দোলনের আবু নাছের, বাসদের সিরাজ উল্যাহ, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম ও কাজী মো. আবদুর রহিম, বিএনএফের মমতাজ বেগম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শামসূদ্দোহা ও স্বতন্ত্র প্রার্থী গাজী মো. জুলফিকার হায়দার মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-৬ আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস, মোহাম্মদ আলী, সাইফ উদ্দিন আহমদ ও মাহমুদ আলী,
বিএনপির মো. ফজলুল আজিম, ইসলামী আন্দোলনের সফি উল্যা আল-মোস্তফা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোহাম্মদ মোজাম্মেল হক, জাতীয় পার্টির নাসিম উদ্দিন মো. বায়োজিদ, জেএসডি (তারা) মো. আবদুল মোতালেব, স্বতন্ত্র কেফায়েত উল্যাহ, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও ইকবাল উদ্দিন রাশেদ।