প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মহল্লার দাসবাড়িতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে দাসবাড়ির গোপাল দাসের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে সুজন সরকার, নিমাই চন্দ্র সরকার, অনিল চন্দ্র সরকার, উত্তম দাস ও জয়দেব দাসের বসতঘর রয়েছে। তাঁদের মধ্যে উত্তম ও জয়দেব দাসের বসতঘরের আংশিক এবং অন্যদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি