ছয়টি চোরাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কবল থেকে ছয়টি গাড়ি উদ্ধার করেছে র্যাব ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল বারিধারা এলাকায় অভিযান চালায়। র্যাব গাড়িচোর চক্রের তিন সদস্য রফিকুল ইসলাম (২২), আলাউদ্দিন (২১) ও জয়নাল আবেদিনকে (২৪) গ্রেপ্তার করে এবং দুটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করে। এদিকে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের সদস্য জুবায়ের রহমান ওরফে রাব্বিকে (৩০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি টয়োটা এক্স করোল্লা কার উদ্ধার করা হয়। পরে রাব্বির স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আরও তিনটি চোরাই মাইক্রোবাস উদ্ধার করা হয়।