ছয়টি দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন ভেটখালী বাজারের অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারের একটি ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণের মধ্যে এই আগুন আশপাশের আরও পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ছয়টি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কালীগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনা নিশ্চিত করেছেন।