ছয়টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোল্লারহাট বাজারে গতকাল শুক্রবার ভোর চারটার দিকে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন। স্থানীয় সূত্র জানায়, মোল্লারহাট বাজারে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে জামালের চায়ের দোকান, আবদুস সালাম মাস্টারের ফার্মেসি, মাহাবুব ও আনোয়ার হোসেনের আসবাবের দোকান, হাসিম হাওলাদারের টেইলার্স, জাকির হোসেনের মুদি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।