ছয়টি পানের বরজ ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে ছয়টি পানের বরজ ভসঞ্চীভূত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সিঙ্গি-রায়গ্রাম মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টার দিকে সিঙ্গি-রায়গ্রাম মাঠে প্রথমে একটি পানের বরজে আগুন লাগে। দ্রুত এ আগুন পাশের কয়েকটি বরজে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনে নিশিত দাস, নিতাই দাস, নারায়ণ দাস, প্রণব দাস, রবিন দাসের জমির বরজ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।