ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন
বেসরকারি ছয়টি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া অন্য ছয়টি বেসরকারি মেডিকেল কলেজে ৮০টি আসন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুমোদন, নবায়ন ও আসন বণ্টন-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অনুমোদন পাওয়া কলেজগুলো হলো, ঢাকার এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ ও মেন্ডি ডেন্টাল কলেজ; পটুয়াখালী, বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।সভায় আদদ্বীন মেডিকেল কলেজে ২৫টি, কমিউনিটি মেডিকেল কলেজে ২৫টি, প্রাইম মেডিকেল কলেজে ১০টি, টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজে পাঁচটি এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে পাঁচটি আসন বাড়ানো হয়। সভায় স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।