ছয়টি যন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু তোলার ছয়টি শ্যালোযন্ত্র জব্দ করা হয়েছে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান আদালত পরিচালনা করেন। সীমান্তবর্তী চার আলী এলাকায় সেতুর ৫০০ মিটারের মধ্যে ছয়টি যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সন্ধ্যায় ইউএনও ঘটনাস্থলে গিয়ে ছয়টি যন্ত্র জব্দ করেন। নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান বলেন, ছয়টি যন্ত্র পুলিশের হেফাজতে রয়েছে।