ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল উপজেলার মাজিন্দা গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ ও তার লোকজন গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরের দিন রোববার সকালে সোহাগ ওই ছাত্রীকে মাজিন্দা-আমষট্ট রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে সোহাগের বাবা মজিবর রহমান, ভাই সুমন আলী ও ভগ্নিপতি শাপলা হোসেন আমষট্ট বাজারে এলে এলাকাবাসী তাঁদের আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিনজন ও সোহাগকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার প্রধান আসামি সোহাগকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।