ছয়তলা থেকে লাফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মঈন উদ্দিন চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন একটি ভবনের ছয়তলা থেকে পড়ে আহত হন।গত শনিবার রাতে পুলিশের অভিযান চালাতে গেলে মঈন উদ্দিন ছয়তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন।পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা চার-পাঁচ দিন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বিদ্বেষ ছড়ানোর পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই তাণ্ডব চালান বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। এ কারণে তাঁকে খুঁজছে পুলিশ।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম জেলা পুলিশ সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ধরতে বাকলিয়ায় অভিযান চালায়। শনিবার রাতের এই অভিযানের সময় শাহজাহান চৌধুরীর ভাগনে মঈন উদ্দিন ভয়ে ছয়তলার ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়েন। এতে তিনি আহত হন বলে শুনেছি।