প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাটের দশকের অবিভক্ত ছাত্র ইউনিয়নের তুখোড় নেতা, সাংবাদিক ও প্রাবন্ধিক জওহর মল্লিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। এ উপলক্ষে পারিবারিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সত্তরের দশকের শুরুতে দৈনিক আজাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন জওহর মল্লিক। স্বাধীনতাপরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকায় বার্তা সম্পাদক, সহকারী সম্পাদকসহ বিভিন্ন পদে কাজ করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়ার দৈনিক করতোয়ায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন জওহর মল্লিক। ২০০৯ সালে মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই সাংবাদিকতা করেন তিনি।