জওয়াহেরুল সভাপতি হেমায়েত মহাসচিব নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইন্টেলেকচ্যুয়ালি ডিসঅ্যাবলড, বাংলাদেশের (সুইড) জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জওয়াহেরুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. হেমায়েত উদ্দিন আহম্মদ। ২০১১-১৩ মেয়াদের জন্য তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।গত ২৮ মে সংগঠনের জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির ২১ জন সদস্যও নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।