জকিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিএনপি নেতার বাড়ি থেকে বোমা ও রিভলবার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলার বিএনপির নেতা সরওয়ার হোসেন চৌধুরীর বাড়ি থেকে গত শুক্রবার বিকেলে পরিত্যক্ত একটি শক্তিশালী বোমা ও রিভলবার উদ্ধার করেছে পুলিশ। র্যাব-৯-এর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা শুক্রবার মধ্যরাতে বোমাটির বিস্ফোরণ ঘটান। পুলিশ ও গ্রামবাসী জানায়, জকিগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সরওয়ার হোসেনের মা খায়রুন নেছা গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের খলাদাফনিয়া গ্রামের নিজ বাড়ির শৌচাগারের পাশে কালো পলিথিনে মোড়ানো দুটি বস্তু দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শক্তিশালী বোমা ও রিভলবার উদ্ধার করে। সরওয়ার বলেন, তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে।