জকিগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়েছেন পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলাকারী দুজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে রাতে মামলা করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। হামলাকারীরা পাউবোর প্রকল্প এলাকার জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা তিন একর ৪৮ শতক জায়গার মালিক দাবি করছে।পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী তাপস পুরকায়স্থ জানান, ওই প্রকল্পের জন্য সরকারিভাবে ২০০৩ সালে প্রথম দফায় এক একর ছয় শতক এবং চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আরও দুই একর ৪২ শতক জায়গা অধিগ্রহণ করা হয়। পুরো জায়গার মালিকানা দাবি করে এভাবে বাধা দেওয়ার ঘটনা নজিরবিহীন।