জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাহবাদ গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইলাহবাদ গ্রামে গতকাল বুধবার বিকেলে ঝড় হয়। ঝড়ে আবদুল মান্নানের বাড়িতে পল্লী বিদ্যুতের লাইনের একটি তার মাটিতে পড়ে যায়। তারে বিদ্যুৎ আছে কি না, তা দেখতে গিয়ে আবদুল মান্নান (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে গিয়ে ভাগ্নে কামরুল ইসলাম (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ দুজনকে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে টেনে আনতে গিয়ে মান্নানের ভাইয়ের স্ত্রী নাইমা বেগম (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মুকিত জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়কে জানানো হয়েছে। মরদেহ রাতে পরিবারের কাছে দেওয়া হয়েছে।