জকিগঞ্জে বিয়ে বাড়িতে ডাকাতি গুলিবিদ্ধ এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জে বিয়েবাড়িতে ডাকাতি করেছে একদল ডাকাত। ডাকাতদের ধরতে এলাকাবাসী সংঘটিত হলে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সুফিয়ান আহমদ (২৫) নামের এক যুবক।
গত শনিবার মধ্যরাতে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের রায়ের গ্রামে আলবাব হোসেন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত গ্রিল কেটে ও দরজা ভেঙে সিলেট সিটি করপোরেশনের চাকরিজীবী আলবাব হোসেন চৌধুরীর বাসার ঢোকে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ঘটনা টের পেয়ে আলবাবের এক ভাই পেছনের দরজা দিয়ে বের হয়ে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রকাশ করেন।
খবর শুনে এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখলে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় সুফিয়ান পায়ে ও হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে গতকাল রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।