জকিগঞ্জে র্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় গতকাল সোমবার র্যাবের বিশেষ একটি দল অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা মাদকদ্রব্য হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা তিনটায় উপজেলার সুপারাকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের সদস্যরা। ওই গ্রামের সেগুনবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয় বোতল ফেনসিডিল, ৮৭ বোতল রিকোডেক্স ও ৩৯ বোতল টেংগু মদ উদ্ধার করা হয়।