জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়ি সংরক্ষণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়ি সংরক্ষণে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।