প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বণিকপাড়ায় গতকাল বুধবার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বণিকপাড়ার জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে বিকেলে গীতাপাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মিলন কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। সভায় বক্তারা বলেন, এ দেশ সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ সম-অধিকার নিয়ে বেঁচে থাকবে। দেবাশীষ ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রীনিবাস দাশ, সুনীল চৌধুরী, সুলাল ধর, সুমন মজুমদার প্রমুখ।