জগন্নাতপুরে অটোরিকশাচালকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশাচালক জিরাই মিয়াকে হত্যা করা হয়েছে। গত শনিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিরগাঁও গ্রামের আটপাড়া উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী একটি হাওরের ধানখেতে গলা কাটা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, গ্রামের আনসার মিয়া গংয়ের সঙ্গে ভূমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।