জগন্নাথ ও রোকেয়া হল চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তহল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ছাত্র বিভাগে জগন্নাথ হল ও ছাত্রী বিভাগে রোকেয়া হল দলগত চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে সূর্যসেন হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল। বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি হলের অংশগ্রহণে ১৪টি ইভেন্টে এই প্রতিযোগিতা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সোমবার শুরু হওয়া এই প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে। সেখানেই পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া এতে সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক