জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আবু হোসেন সিদ্দিক গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে অধ্যাপক আবু হোসেন সিদ্দিকের মরদেহ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে রাখা হবে।
অধ্যাপক সিদ্দিক বুধবার বেলা আড়াইটায় ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর ব্লাড ক্যানসার হয়েছিল। তিনি এক ছেলে, এক মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।