জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। আজ সব বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় আইন বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে প্রশাসন পূজার ছুটি এগিয়ে ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ ঘোষণা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার এই ছুটি শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী গত বুধবার বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের ঘোষণা দেন। এ জন্য আজ বেলা ১১টায় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।