জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস।  এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার ছিলকর্মসূচির শেষ দিন। ২০ অক্টোবর আট বছর পেরিয়ে নবম বছরে পা রাখে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হয় আনন্দ শোভাযাত্রা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী রংবেরঙের ব্যানার-ফেস্টুন, বাদ্যযন্ত্র ও ঘোড়ার গাড়ি নিয়ে এতে অংশ নেন। শোভাযাত্রা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি বন্ধ করতে হবে।