জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুসভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পুরান ঢাকার গেন্ডারিয়ায় নামাপাড়া বস্তিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গত শুক্রবার বন্ধুসভার সদস্যরা এক হাজার পরিবারের মধ্যে এক হাজার ২০০ সোয়েটার বিতরণ করেন।শীতবস্ত্র পেয়ে বস্তির নাসিমা বলেন, ‘শীতে আমাগো অনেক কষ্ট, কিন্তু কেউ আমাগো খোঁজ নেয় না। আপনারাই প্রথম আমাগো শীতের কাপড় দিলেন, আল্লাহ আপনাগো ভালা করুক।’শীতবস্ত্র বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শোভন সাহা, সাধারণ সম্পাদক অজয় দাস, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান এবং সদস্য উজ্জ্বল মৈত্র, অনিক সাহা, পলাশ কুমার কীর্তনিয়া, রশিদুল হাসান ও কল্লোল দাস।