জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আলী আক্কাস ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পরিমল বালা।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৫ সদস্যের এ কার্যনির্বাহী কমিটির ফল ঘোষণা করা হয়।
সহসভাপতি পদে অধ্যাপক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আলী নূর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লুত্ফর রহমান, সদস্য পদে অধ্যাপক জাকারিয়া মিয়া, অধ্যাপক এ কে এম মনিরুজ্জামান, অধ্যাপক আশরাফ-উল-আলম, নাসির উদ্দিন আহমেদ, মোজহারুল আলম, জি এম আল-আমীন, মো. মহসীন রেজা, মো. ফরিদ হোসেন, হাসান মফিজুর রহমান ও শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।