জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সাধারণ শিক্ষার্থীসহ সাতজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেদখলে থাকা ১০টি ছাত্রাবাস উদ্ধার, নতুন ছাত্রাবাস নির্মাণ ও প্রথম বর্ষের ভর্তিতে অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করাসহ ১৪ দফা দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিল শেষে বেলা ১১টার দিকে ছাত্রদল মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর এ সময় হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সাতজন আহত হন। কোতোয়ালি থানার পুলিশ পরে ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ও কর্মী আবদুল আল নোমানকে আটক করে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।