জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার জের ধরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানান।শেখ রাসেল আরও জানান, ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রলীগের কর্মী আরিফুর রহমান পঞ্চম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় একটি কোর্সে অকৃতকার্য হন। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলমের সঙ্গে কথা বলার জন্য আরিফুরসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী গত বৃহস্পতিবার বিকেলে তাঁর কক্ষে যান। কিন্তু বিভাগের চেয়ারম্যান তাঁদের বের হয়ে যেতে বলেন। তখন চেয়ারম্যানের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। পরে অন্যান্য বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে ছাত্রলীগের কর্মীদের বের হয়ে যেতে বললে তাঁরা কয়েকজন শিক্ষককে ধাক্কা দিয়ে বেরিয়ে যান।ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইন অনুষদের ডিন সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।