জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মীজানুর রহমান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হলে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে জঙ্গিবিরোধী মতবাদ সৃষ্টি করতে হবে। এ ছাড়া সমাজের প্রগতিশীল লেখক, শিল্পী ও সমাজকর্মীদের তাদের লেখনী ও কর্মের মাধ্যমে সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গিবাদকে ‘না’ বলেন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন। সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও ছাত্রনেতা বক্তব্য দেন।
এদিকে গত শনিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে জঙ্গিবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। একই দিন জঙ্গিবিরোধী কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়টি।