জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন সপ্তাহ শুরু হয়েছে। গত রোববার এই পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মল্লিক আকরাম হোসেন। এ সময় তিনি এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন জাকারিয়া মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি নিজের মনকেও পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও ব্যানার-পোস্টার লাগানো বন্ধ করতে হবে৷
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নাজমুন নাহার বলেন, শ্রেণিকক্ষের পরিবেশ সুন্দর না হলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশ ব্যাহত হয়। এ ধরনের পরিচ্ছন্ন অভিযান শিক্ষার পরিবেশ তৈরি করবে। ভূগোল ও পরিবেশ বিভাগের ‘পরিবেশ ক্লাবের’ সভাপতি আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এই বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন, শবনম শারমিন সুলতানা, নিগার সুলতানা, শাহানা সুলতানা, রিফফাত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় পরিবেশ কীভাবে পরিষ্কার রাখা যায়, সে বিষয়ে মতামত দেন এই বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র আরিফ ও রাশেদ ইসলাম। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।