জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে আবেদনের সময় বাড়ল দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য মুঠোফোনে আবেদন করার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে কাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।রেজিস্ট্রার কার্যালয় জানায়, গতকাল রোববার আবেদন করার শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত চারটি ইউনিটে ৯৮ হাজার ১৭৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। চলতি শিক্ষাবর্ষে চারটি অনুষদের ২৮টি বিভাগে দুই হাজার ৬৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।মুঠোফোনের মাধ্যমে আবেদনের জন্য শিক্ষার্থীদের টেলিটকের প্রি-পেইড সংযোগ ব্যবহার করতে হবে। এ জন্য সার্ভিস চার্জসহ প্রতি ইউনিটে ফি লাগবে ৩৩০ টাকা।ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-এ পাওয়া যাবে। ০১৫৫৫৫৫৫০১৩ বা ০১৫৫৫৫৫৫০১৪ হটলাইনে ফোন করেও তথ্য জানা যাবে।