জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেঘনা গ্রুপের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দুটি বাস ও দুটি মাইক্রোবাস উপহার দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ৷ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এই বাস ও মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয় ৷

এই অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, এই বাস ও মাইক্রোবাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট হ্রাস পাবে ৷ এভাবে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসন সংকটের সমাধান হবে ৷

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আবদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন ৷