জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ধারাকে কেবল সমৃদ্ধই করেননি, বাঙালির জীবনে নবজাগরণের সৃষ্টি করেছিলেন।বাংলা সাহিত্যের দুই দিকপালের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে বক্তারা এ কথা বলেন। কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন, বাংলা বিভাগের শিক্ষক হোসনে আরা প্রমুখ বক্তব্য দেন।