জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট থেকে ভর্তিপ্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সের ভর্তিপ্রক্রিয়া আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে। গত বছরের মতো এবারও শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে চলতি শিক্ষাবর্ষে চারটি অনুষদের ২৮টি বিভাগের আসনসংখ্যা গতবারের চেয়ে ১২০টি বাড়িয়ে দুই হাজার ৭৫৫টি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে গত বছর থেকে মুঠোফোনে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা এখন দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই আবেদন করার পুরো প্রক্রিয়া শেষ করতে পারবেন।