জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মোবাইলের বার্তায় (মেসেজ অপশন) গিয়ে Somoy লিখে স্পেস, JNU লিখে স্পেস, ইউনিটের নাম B লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।