জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুর রহমানকে মারধর ও আটকে রাখার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মাসুদ রানা ও অজ্ঞাত ১৫-২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে এএসআই সাইফুর রহমান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি করেন। সূত্রাপুর থানা সূত্র জানায়, পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিন বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ওই ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এর পরই মামলা করা হয়।