জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ‘সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে পৃথক ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয় পুরান ঢাকার সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
গত সোমবার পয়লা বৈশাখে সকাল নয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে রংতুলিতে আঁকা টিয়া, বাঘ, প্যাঁচা, মাছ, ময়ূর, দোয়েল, কোয়েলসহ গ্রামবাংলার বিভিন্ন চিত্র ও ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শোভা-যাত্রাটি বাংলাবাজার, ইসলামপুর, বাবুবাজার, নয়াবাজার ও রায়সাহেব বাজার সড়ক হয়ে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।