জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০২ জন শিক্ষার্থী।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫৪০ আসনের বিপরীতে ৫৪ হাজার ৯১৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এতে প্রতিটি আসনের বিপরীতে ১০২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার বেলা তিনটায় একযোগে ২৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হবে।
এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।