জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' এবং 'ই' ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর) ও ‘ই’ ইউনিটের (কলা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের ৬৭০টি (মানবিক-৪১৪, বিজ্ঞান-১৫১, বাণিজ্য ও অন্যান্য-১০৫) আসনের বিপরীতে ৩ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। এবার এই ইউনিটে ৩৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। ‘ই’ ইউনিটের ১২০টি (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ ও নাট্যকলা বিভাগ-৪০) বিপরীতে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। এই ইউনিটে ২ হাজার ২৭ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www. jnu. ac. bd বা www. result. jnu. ac. bd)-এ পাওয়া যাবে।