জগন্নাথ হল থেকে ১০০ বহিরাগত বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গোবিন্দ চন্দ্র দেব ভবনে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ বহিরাগতকে বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘উত্তর ভবন’ নামে পরিচিত ওই ভবনের ১২টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় হল প্রশাসন গতকাল দিবাগত রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ তল্লাশি চালায়।

হলের প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, ওই ভবনে বহিরাগত রয়েছে—এমন খবর তাঁদের কাছে ছিল। গতকাল তল্লাশি চালানোর সময় বিভিন্ন কক্ষে থাকা লোকজনের কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। এ সময় অনেকে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। তাঁদের মধ্যে অনেকে ছিলেন সাবেক শিক্ষার্থী। আরও ছিলেন মুসলিম কিছু ছাত্র। এমনকি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন অনেকেও ছিলেন। প্রায় ১০০ জন বহিরাগত ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছে। তাঁরা থাকতেন, এমন ১২টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়।

প্রাধ্যক্ষ অসীম সরকার জানান, এবার তাঁদের পুলিশের হাতে দেওয়া হয়নি। আবার যদি এমন বহিরাগত পাওয়া যায়, তাহলে তাঁদের পুলিশে দেওয়া হবে।