জগন্নাথ হল স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সাত শিক্ষার্থীকে ‘জগন্নাথ হল স্বর্ণপদক-২০১৩’ প্রদান করবে হল প্রশাসন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হলের উপাসনালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের উন্মেষ রায়, অর্থনীতির নির্মাণ সাহা, ফলিতরসায়নের সৈকত চন্দ্র দে, অণুজীব বিজ্ঞান বিভাগের রাম প্রসাদ চক্রবর্তী, ফার্মেসির তীর্থ নন্দী এবং উদ্ভিদবিজ্ঞানের দীপংকর দাস ও অমিত কুমার দে। তাঁরা ২০১৩ সালে নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। অনুষ্ঠানে তাঁদের স্বর্ণপদক ও সম্মানসূচক সনদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক|