জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে গ্যাস সংযোগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ। গতকাল রোববার জগন্নাথপুর পৌর পয়েন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান পরিষদের সভাপতি এম এ মালেক খান। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি পেশ করা হয়।

মালেক খান দাবি করেন, নবীগঞ্জের দিঘলবাক গ্রামের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দেশব্যাপী গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। অথচ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে গ্যাস-সংযোগ দেওয়া না হলে সর্বস্তরের জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।