জগন্নাথপুরে আট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল রোববারও ধর্মঘট অব্যাহত ছিল। অধ্যক্ষ আবদুল মতিনকে লাঞ্ছিত করায় বখাটে যুবকের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী ও কলেজ সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ থেকে তিন দিনব্যাপী শাহজালাল মহাবিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ মার্চ অনুষ্ঠান চলাকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গীরগাঁও গ্রামের বখাটে আবদুল আলী ছাত্রীদের উত্ত্যক্ত করলে ওই কলেজের অধ্যক্ষ আবদুল মতিন এর প্রতিবাদ করেন। এর জের ধরে গত বুধবার তাঁকে আবদুল আলী শারীরিকভাবে লাঞ্ছিত করে।অধ্যক্ষ আবদুল মতিন জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আবদুল আলী তাঁকে লাঞ্ছিত করেছে।আটপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন বলেন, অধ্যক্ষের ওপর হামলায় তাঁরা দুঃখ পেয়েছেন। এ কারণে এর বিচার দাবিতে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন।