জগন্নাথপুরে এক ব্যবসায়ী নিখোঁজ সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঝন্টু বণিক নামের এক ব্যবসায়ী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। ৮ জুলাই উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার থেকে তিনি নিখোঁজ হন।ঝন্টু কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কামালপুর গ্রামের জীবন বণিকের ছেলে। এ ঘটনায় ১০ জুলাই ঝন্টুর মামা সুরঞ্জন বণিক জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।দাওরাই বাজারের ব্যবসায়ী ও ঝন্টুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর ধরে ঝন্টু বণিক ওই বাজারে ব্যবসা করে আসছিলেন। ৮ জুলাই প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ১০ জুলাই ঝন্টুর মামা সুরঞ্জন বণিক জগন্নাথপুর থানায় একটি জিডি করেন।জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মুঠোফোনের কল লিস্ট অনুসন্ধান করে তাঁর নিখোঁজের বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা চলছে।