জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে একই গ্রামের সুমন মিয়া (২৮) নামের এক তরুণ।এ ঘটনায় গতকাল জগন্নাথপুর থানায় কিশোরীর মা বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন। কিশোরীর মা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়াদাওয়া শেষে প্রাকৃতিক কাজ সারতে তাঁর মেয়ে ঘরের বাইরে গেলে ওত পেতে থাকা একই গ্রামের সমছুল মিয়ার ছেলে সুমন মিয়া তার মুখে কাপড় গুজে জোরপূর্বক বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে সুমন পালিয়ে যায়।