জগন্নাথপুরে ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের মজুরি না দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের মজুরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন শ্রমিকেরা।শ্রমিকদের অভিযোগ, উপজেলার নলুয়ার হাওরের আলখানা বেড়িবাঁধ মেরামতের জন্য ৬০ জন শ্রমিক দিয়ে চার দিন কাজ করায় মেসার্স মোহন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ শেষে তাঁদের মজুরি না দিয়ে ওই প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যায়।ইউএনও দেবজিত্ সিংহ জানান, শ্রমিকদের লিখিত অভিযোগের বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।