জগন্নাথপুরে তিন বখাটের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোওয়াগাঁও রফিক আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (১০) তিন বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় এক বখাটেকে পুলিশ আটক করেছে। আটক বখাটে যুবকের নাম আহমদ আলী (২৫)। অপর দুই বখাটে তালেব আলী (২২) ও সেবুল মিয়া (২৮) পলাতক। এ ঘটনায় মেয়ের বাবা আবদুর রউফ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন।পুলিশ গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার উপপরিদর্শক গাজী মিজানুর রহমান বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। আমরা ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সুনামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছি।