জগন্নাথপুরে দুটি সেতু ও উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে দুটি সেতু ও উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে এগুলো উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শ্রীরামসি-নয়াবন্দর সড়কে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৯৬ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।