জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে নাঈম হোসেন নামের তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে পাইলগাঁও গ্রামের আবদুল তাহিদের ছেলে।পরিবারের লোকজন জানান, নাঈম গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তার ভাসমান লাশ দেখতে পায়।