জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিলক গ্রামে গত বুধবার রাতে জিলু মিয়া নামের এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন।এলাকাবাসী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, জিলু মিয়ার পরিবারের সদস্যরা ওই দিন রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে বাড়ি লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ সময় গাড়ির গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, একটি ব্যক্তিগত গাড়ি ও আসবাবসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।